স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার নিশ্চয়তায় কুমিল্লা পিপলস্ হসপিটাল সর্বদা আপনার পাশে।
September 13, 2025
Monthly Meeting
২৯ জানুয়ারি রোজ বুধবার কুমিল্লা পিপলস্ হসপিটাল এর জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ০৮:০০ ঘটিকায় কুমিল্লা পিপলস্ হসপিটাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হসপিটাল এর ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল, ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. মো. কামরুল ইসলাম মামুন,অর্থ পরিচালক জনাব ডা. কাউছার হামিদ, পরিচালক প্রশাসন জনাব সালেহা সুলতানা সালমা,নির্বাহী পরিচালক জনাব মো. কামরুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. রেদোয়ানুল ইসলাম মাহমুদ।
উক্ত মাসিক সভায় সঞ্চালক হিসেবে দায়িত্বে ছিলেন হসপিটাল এর ম্যানেজার জনাব এ.আর মো. মানিক সরকার।
অনুষ্ঠানে বক্তারা হসপিটালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মুক্ত আলোচনা করেন। ভবিষ্যত কার্যক্রম সম্পর্কিত বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। হসপিটালের ওয়েবসাইট সম্পর্কে সকলকে কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করেন হসপিটাল এর ম্যানেজার জনাব এ.আর মো. মানিক সরকার।